মাগুরানিউজ.কমঃ
আশরাফ হোসেন পল্টু –
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চাল দেওয়া হবে।
মঙ্গলবার সকালে শ্রীপুরের সাচিলাপুর রোডস্থ ডিলার পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তানজিলুর রহমান,তদারকি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান,খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগানে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণের কর্মসূচি শুরু হয়েছে।
খাদ্যবান্ধব এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশও দেন তিনি।

