শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এজাহারভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার বিলনাথুর গ্রামের সেলিমের ছেলে আনিক (১৯), একই গ্রামের ফজলু শেখের ছেলে নয়ন শেখ (২০) এবং ইছাপুর গ্রামের মৃত শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২০)। এছাড়া মামলার প্রধান আসামী বিলনাথুর গ্রামের বদর শেখের ছেলে সৌরভ শেখ এবং ৫ নং আসামী একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. হুসাইন (২১) পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইল ফোনে উপজেলার বিলনাথুর গ্রামের সৌরভ শেখের পরিচয় হয়। সেই সুবাধে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখায়। গত ৫ এপ্রিল দেখা করার কথা বললে ওই দিন সকাল ১০ টায় শ্রীপুর ট্যাম্পু ট্যান্ড বালুর মাঠে ওই ছেলের সাথে দেখা করতে আসে ওই স্কুল ছাত্রী। এ সময় সৌরভ ও তার সাথে থাকা ৪ ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে উপজেলার খড়িয়ারচাইল মাঠের মধ্যে মিন্টু মিয়ার মাছের ঘেরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এবং তা মোবাইল ফোনে ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। সে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় আসামীরা। এ ঘটনা জানাজানি হলে ওই ছাত্রীর মা বাদী হয়ে ২২ মে বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় এজাহারভূক্ত ৩ আসামীকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: