শ্রীপুরে আনন্দ শোভাযাত্রা

মাগুরানিউজ.কমঃ আশরাফ হোসেন পল্টু – 

শ্রীপুর ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এলাকার সুধী সমাজের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে ।

সর্বস্তরের জনগণ, উপজেলা আওয়ামীলীগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষাণুরাগী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠনের শতশত লোক ব্যানার, ফেস্টুন সহযোগে এ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করে।

আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিত,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী, চেয়ারম্যান মসিয়ার রহমান, কলেজ প্রতিষ্ঠাকালীন প্রাক্তন শিক্ষক ইটি ওবায়দুল্লাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি মুসাফির নজরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুর রহমান, শিক্ষাণুরাগী সিরাজুল ইসলাম লাল্টু মিয়া, কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক অপূর্ব মিত্র, আইসিটি বিভাগের শিক্ষক মসিউর রহমান, বাংলা বিভাগের শিক্ষক ইলিয়াস হোসেন প্রমূখ।

আলোচনাসভায় বক্তাগণ কলেজ সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: