জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকার করেছে শ্রীপুরের সন্তান মো. সাকিন বিশ্বাস। তিনি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার কল্যাণপুর গ্রামের মো. সামাদ বিশ্বাসের ছেলে।
ওই শিক্ষার্থীর বাবা মো. সামাদ বিশ্বাস বলেন, ছেলের এমন অর্জন আমি ভাবতেও পারিনি। আমরা তাকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য পাঠাতে চাইনি। উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকের অনুরোধে ছেলেকে পাঠিয়েছিলাম। সত্যি আজ আমি গর্বিত।
এ বিষয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, আমার বিদ্যালয়ের ওই শিক্ষার্থী পঞ্চম শ্রেণির ফার্স্ট বয়। সে লেখাপড়ার পাশাপাশি দৌড়, উচ্চ লাফ ও দীর্ঘ লাফে সমান পারদর্শী। আমার তার কৃতিত্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আনন্দিত এবং গর্বিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আমি প্রথম থেকেই ছেলেটির খোঁজ-খবর নিয়েছি। ওই শিক্ষার্থীর পরিবার রাজি না থাকায় ওই পরিবারকে রাজি করিয়ে বিভাগীয় পর্যায়ে পাঠিয়েছিলাম। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করাতে পরিবারকে উৎসাহিত করা হয়েছে। আজ দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওই শিক্ষার্থীর সর্বিক সহযোগিতা করা হচ্ছে। জাতীয় পর্যায়ে সে অনেক ভালো করবে বলে আশা করছি।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: