শ্রীপুরে তিন দিনব্যাপী সেবা মেলার উদ্বোধন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শ্রীপুরে মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী ভূমি সেবা
মেলার উদ্বোধন হয়েছে। ভূমি মন্ত্রনালয়ে সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম প্রথমে ফিতা কেটে এ ভূমি মেলার উদ্বোধন করেন। এরপর উপজেলা ভূমি অফিস চত্বর থেকে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা পিংকির সভাপতিত্বে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, সাংবাদিক মো. সাইফুল্লাহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবিএম তারিকুল হায়দায়, শিক্ষার্থী আরিফা আফরিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো.মো. আতাউর রহমান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
জনসচেতনতামূলক সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: