শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সৌরভ শেখ (২১) কে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রীপুর থানা পুলিশের অভিযানে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সৌরভ উপজেলার বিলনাথুর গ্রামের বদর শেখের ছেলে ও শ্রীপুর থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি। যার মামলা নং ২৫।
পুলিশ জানায়, গত ২২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সৌরভ শেখকে প্রধান আসামি করে ৫ জনের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ। অভিযানে সৌরভ শেখকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৫ আসামির মধ্যে ৩ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শ্রীপুর থানা পুলিশ। এ মামলার শুধুমাত্র ৫ নং আসামি পলাতক রয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া গ্রেপ্তারের  সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইল ফোনে উপজেলার বিলনাথুর গ্রামের সৌরভ শেখের পরিচয় হয়। সেই সুবাধে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখায়। গত ৪ মে দেখা করার কথা বললে ওই দিন সকাল ১০ টায় শ্রীপুর ট্যাম্পু ট্যান্ড বালুর মাঠে ওই ছেলের সাথে দেখা করতে আসে ওই স্কুল ছাত্রী। এ সময় সৌরভ ও তার সাথে থাকা ৪ ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে উপজেলার খড়িয়ারচাইল মাঠের মধ্যে মিন্টু মিয়ার মাছের ঘেরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এবং তা মোবাইল ফোনে ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। পরে সে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় আসামিরা। এ ঘটনা জানাজানি হলে ওই ছাত্রীর মা হেলেনা বেগম বাদী হয়ে গত ২২ মে শুক্রবার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: