মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
শালিখায় অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে শালিখা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০ টায় শালিখা থানা চত্বরে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম। এর সময় উপস্থিত ছিলেন এস আই আল-ইমরান, এস আই মেজবাহ উদ্দিন, এসআই রকিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও শালিখা উপজেলার ৭ টি ইউনিয়নের বিট পুলিশিং অফিসারদের মাধ্যমে সাত ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম বলেন, অসহায়, হতদরিদ্র ও দিনমজুর মানুষের শীত নিবারণের জন্য আমাদের এ কার্যক্রম যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে বিভিন্ন ছিন্নমূল এবং অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জান তিনি।

