মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে শালিখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার বিপ্লব রায়, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহসাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, মোঃ হোসাইন শিকদার, মোঃ বখতিয়ার উদ্দিন লস্কর ৷ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আশরাফুল আলম লিটন

