বড় হচ্ছে বাজার- একুশে ফেব্রুয়ারি ঘিরে মাগুরায় জমজমাট ফুল বানিজ্য

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিবেদন-

বসন্তবরণ, ভালোবাসা দিবস, সরস্বতী পূজা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে রমরমা ব্যবসা করেছেন মাগুরার ফুল ব্যবসায়ীরা। তাঁদের দাবি, শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে মাগুরা শহরে গত তিনদিনে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ফুল কেনাবেচা হয়েছে।

ফেব্রুয়ারি মাসকে ফুল ব্যবসার মৌসুম বলে মনে করেন ব্যবসায়ীরা। এ মাসের বেশ কয়েকটি অনুষ্ঠান ঘিরে ফুলের ব্যবহার বাড়ে। তবে এবার অন্য বছরগুলোর চেয়ে ফুলের চাহিদা একটু বেশি বলেই জানিয়েছেন  ব্যবসায়ীরা।

রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় চলতি বছর বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উদযাপনে মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।

বছরের অন্যান্য সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, নবীনবরণ, স্টেজ সাজানো, গাড়ি-বাড়ি সাজানোসহ বিভিন্ন অনুষ্ঠানে ফুল ব্যবহার হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসে বিশেষ অনুষ্ঠানগুলো থাকায় ফুলের চাহিদা বেশি থাকে। আর চাহিদা বাড়লে ফুলের দাম বাড়ে।

ব্যবসায়ীদের ভাষ্য

মাগুরার ফুল ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, ‘ফুল কিনি বেশি দামে। তবে তেমন বেশি দামে বিক্রি করতে পারি না। অন্য সময় ২৬ ইঞ্চি ফুলের ডালার দাম এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা থাকে। এখন এক হাজার টাকা দাম বললে ক্রেতারা বেশি মনে করছে। আসলে কাঁচামাল কিনতেই ব্যয় হয় বেশি। ৮০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা দামের ফুলের ঢালা আছে। তবে এক হাজার টাকা দামের ঢালাগুলোই বেশি বিক্রি হয়।’

তবে ফুলের ক্রেতা হামিদুর রহমান বলেন,‘আমি এক সপ্তাহ আগে একটি শ্রদ্ধাঞ্জলির ডালা অর্ডার করেছিলাম ৮০০ টাকায়। এখন এটি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের চেয়ে এবার ফুলের দাম অনেক বেড়েছে।’  

মাগুরার ফুলের দোকাগুলোতে রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, কেলোনজরা, চন্দ্রমল্লিকা, লাল ও সাদা গোলাপ, ভুট্টা, বেলি, কামিনী, সূর্যমুখী, ডায়মন্ড, গরম ফেনিয়া, রতপুসুটি, টুনটুনি, জিপসি, স্টারকলি, ডালিয়াসহ বিভিন্ন ধরনের ফুল বিক্রি হয়। তবে বেশ কয়েকটি ফুল আবার একাধিক রঙের।

ব্যবসায়ীরা বলেন, ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে গোলাপ বা আরো তিন চার ধরনের ফুলের চাহিদা বেশি থাকে। একটি দুটি ফুল বা ফুলের তোরার বেশি কেউ কেনেন না। সব শ্রেণির মানুষ এসব দিবস তেমন পালন করেন না।  কিন্তু ভাষা দিবস সারা দেশেই বিপুল উৎসাহে পালিত হয়। ফলে চাহিদা বাড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: