মাগুরানিউজ.কমঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬-এর চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপের প্রার্থী মনোনয়ন প্রদান প্রসঙ্গে
- গত ১৯ জানুয়ারি ২০১৬ মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এমপি।
সভার সিদ্ধান্তাবলি:
১.জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং যে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি নির্বাচনী বোর্ড গঠিত হবে।
২.ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা করে ১জন প্রার্থীর নাম সুপারিশ করবে।
৩.সেই সুপারিশকৃত নাম উল্লিখিত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ড (৬ জনের নাম ও স্বাক্ষর) প্রার্থী চূড়ান্ত করে আগামীকাল ২২ ফেব্রুয়ারি ২০১৬ সোমবারের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) দপ্তর বরাবর প্রেরণ করবে।
৪.মনোনীত প্রার্থীর নাম (ভোটার নং ১২ ডিজিট) এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সকল তথ্য প্রার্থীর নামের সাথে প্রেরণ করতে হবে। মনে রাখতে হবে, প্রার্থীর ভোটার আইডি’র ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বর অবশ্যই প্রেরণ করতে হবে Ñ যা বাধ্যতামূলক।
৫.স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্বাচিত স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে।
বাংলাদেশ আওয়ামী লীগ
২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা
তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০১৬
প্রেস বিজ্ঞপ্তি


