মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাগুরার জীবিত দুই ভাষা সৈনিক জনাব খাঁন জিয়াউল হক ও আমিনুল ইসলাম চান্দু মিয়াকে মাগুরাবাসি ও ‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন উপদেষ্টা এ্যাড. রতন কুমার মিত্র।
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ শ্লোগানে ২১ ফেব্রুয়ারি মাগুরা শহরের সেগুন বাগিচায় (নোমানী ময়দান সংলগ্ন) তরুনেরা একত্রিত হয়েছিলাম আবু মিয়ার নেতৃত্বে। সেদিন তারা সমাবেশ করেছিলাম। ঐদিন রাত্রেই ঢাকায় অনেক ছাত্র নিহত হয়। পরদিন আর কাউকে ডাকতে হয়নি। অনেক সাধারণ ছাত্রই এসে জড়ো হয়েছিল সেগুন বাগিচায়। ঢাকার ঘটনার প্রতিবাদে মাগুরা শহরে মিছিল নিয়ে ঢুকতেই পুলিশ লাঠিচার্জ করে। এ সময় খাঁন জিয়াউল হক, চান্দু মিয়া এবং জলিল খাঁ পুলিশের হাতে ধরা পড়ে।
মায়ের ভাষার সেই আন্দোলনে ২১শে ফেব্রুয়ারী বরকত, সালাম, জব্বর, রফিক আর সফিকের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। শেষ পর্যন্ত মায়ের ভাষার কাছে পরাজিত হয় বুলেটের শক্তি। অর্জিত হয় মায়ের ভাষা বাংলা।
তিনি বলেন, আজ মহান এ আত্নত্যাগের দিনে আমরা মাগুরার জীবিত দুই ভাষা সৈনিক জনাব খাঁন জিয়াউল হক ও আমিনুল ইসলাম চান্দু মিয়াকে শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছি।


