মাগুরানিউজ.কমঃ
নিউইয়র্কভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অপটিমিস্ট’ সারাদেশে ১৮টি জেলায় প্রায় ১ হাজার দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষাবৃত্তি চালু করেছে। প্রতি ছয় মাস অন্তর নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে প্রতিমাসে প্রায় ১ হাজার টাকা হিসেবে বছরব্যাপী এ বৃত্তি পাবে তারা।
আজ মঙ্গলবার বিকেলে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তির টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রোস্তম আলী।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এম আর খান, অপটিমিস্টের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ কে এম সাইদুল করিম, সাংবাদিক শামিম খান প্রমুখ।
সভা থেকে জানানো হয়, এ সব সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীরা উচ্চতর শ্রেণিতে উত্তীর্ণ হতে পারলে তাদেরকে মাসিক ৫ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

