মাগুরানিউজ.কমঃ
আজ শনিবার, জুন ১৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
গ্রাহক থেকে যে কোনো মূল্যমানের নোট গ্রহণ ও ছেড়া-ফাঁটা নোট বদলে দেওয়া সব ব্যাংকের জন্য বাধ্যতামূলক।
তবে শাখাগুলো ছেঁড়া-ফাটা ও কম মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রা না নেওয়ার অভিযোগ অনেক পুরাতন। এ বিষয়ে ব্যাংকগুলোকে বেশ কয়েক দফা সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও এ ধরণের নোট না নেওয়ায় এবার জরিমানা আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এর আগে একাধিক সার্কুলারের মাধ্যমে গ্রাহক থেকে ছেঁড়া-ফাটা, ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ও কাগুজে নোট নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যাংক শাখা অনেকক্ষেত্রে গ্রাহক থেকে যথাযথভাবে তা গ্রহণ না করায় জনসাধারণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে এখন থেকে এ নির্দেশনা লঙ্ঘিত হলে এবং উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে।


