মাগুরা পৌরসভাঃ শপথ নেবার আগেই নতুন মেয়রের…

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরা পৌরসভার নতুন মেয়র খুরশিদ হায়দার টুটুল শহরবাসীর আলোচনায় রয়েছেন। ৩০ডিসেম্বর মাগুরা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন।

নির্বাচিত মেয়রের শপথগ্রহন এখনো অনুষ্ঠিত না হলেও মাগুরা পৌরসভাকে যানজট ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন মাগুরার নবনির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুল। এ লক্ষ্যে ইতিমধ্যে পুলিশের সাথে পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় শহরের ৬টি পয়েন্টে সিসিটিভ ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পৌর শহরকে যানজট, মাদক ও সন্ত্রাসমুক্ত করার কাজ চলছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার রাতে শহরের কেশবমোড়ে নব নির্বাচিত পৌর পরিষদকে স্থানীয় ব্যবসায়িদের উদ্দেশে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা জানান। তিনি জানান, নতুন পরিষদ শপথ নেয়ার আগেই শহরের অন্তত ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হবে। এতে শহরকে যানজট, মাদক কেনাবেচা, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব হবে।

খুরশিদ হায়দার টুটুল আরো বলেন, বসে থেকে নষ্ট করার সময় আমাদের নেই। আসুন আমরা সকলে মিলে আমাদের পৌরসভাকে মনের মতো করে গড়ে তুলি।

কেশবমোড় ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি শ্যামল কুমার দামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – পৌর কাউন্সিলর আবু রেজা নান্টু, মকবুল হোসেন মাকুল, আশুতোষ সাহা, মনিরা পারভীন শাবানা, সাকিবুল হাসান তুহিন, স্থানীয় ব্যবসায়ী তরুন ভৌমিক, বিল্লাল হোসেন রুবেল, আলহাজ্ব মোঃ ওয়াজেদ আলী ও অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: