মাগুরানিউজ.কমঃ
নানা সংস্কৃতির দৌরাত্মে অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার অংশ হিসেবে ঝিনাইদহের বেতাই গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা। অনেকদিন পর বিনোদনের আশায় বিভিন্ন এলাকা থেকে সমবেত হন হাজার হাজার মানুষ।
সারাবিশ্ব যখন ক্রিকেট ফুটবল খেলা নিয়ে মাতোয়ারা তখন কৃষি বাহন গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতাও যে হতে আনন্দদায়ক খেলা। তারই উজ্জল দৃষ্টান্ত বেতাই গ্রামের এই প্রতিযোগীতা।
বৃহষ্পতিবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে দেখা মেলে উৎসবের আমেজ। ঝিনাইদহ ও মাগুরা জেলা থেকে গরুর গাড়ি এসে এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় মাগুরা জেলা থেকে যাওয়া গরুর গাড়ি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কৃত করা হয় বিজয়ীদের।
চার বছর ধরে এই গরুরগাড়ির দৌঁড় প্রতিযোগিতা হয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরণের প্রতিযোগিতায় আয়োজনের কথা জানালেন আয়োজকরা।
এদিকে এক সময় এই খেলা ঐতিহ্য হয়ে দাঁড়াবে বলে বিশ্বাস এলাকাবাসীর।

