মাগুরায় সংঘর্ষের জেরে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে গুলি।

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরা সদর উপজেলার গাংনীর পাটোখালি গ্রামের জাহিদ বিশ্বাস ও রহমান মোল্লার নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে ২৩ ডিসেম্বর জাহিদ বিশ্বাসের সর্মথক নজির বিশ্বাস প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে ৩ জানুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

গ্রামবাসীরা জানান, এ নিয়ে গত কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। এমন পরিস্থিতিতে শুক্রবার দুপুরে জাহিদ বিশ্বাসের লোকজন প্রতিপক্ষ রহমান মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তাদের হামলায় ২০ জন আহত হন। এছাড়া তারা ৩০ বাড়িতে ভাঙচুর চালায়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭৩ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: