মাগুরানিউজ.কমঃ
সেই দিনপঞ্জিকার শেষ পাতাটি উল্টে গেল। জীর্ণ ঝরা পল্লবের মতো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ল ২০১৫ সাল। পাওয়া-না পাওয়ার আনন্দ-বেদনা ঠাঁই নিল স্মৃতির পাতায়। শুরু হলো নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার ২০১৬।
নববর্ষ উপলক্ষে মাগুরা নিউজের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর সবার জীবনে সকল ব্যর্থতা ও গ্লানি মুছে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেশের জন্য বয়ে আনুক আরো সাফল্য।

