আনন্দে আত্মহারা মাগুরার শিক্ষার্থীরা, বছরের প্রথমদিনে হাতে নতুন বই।

মাগুরানিউজ.কমঃ 

১৩(2)

আনন্দে আত্মহারা মাগুরার শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধে বিকশিত হলো শিক্ষার্থীদের নতুন বছর। শুরু হলো নতুন শ্রেণীতে নতুন বই পড়ার মহোৎসব। উদ্বেলিত আনন্দে তাই আজ মাগুরার প্রতিটি বিদ্যালয় অঙ্গন ছিল শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত।

সারাদেশের ন্যায় মাগুরাতেও আজ সকাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশুরা মেতেছে বই উৎসবে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে কোমলমতি শিশুরা।

আজ শুক্রবার সকাল ১০টায় ২০১৬ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক দিবস উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহবুবর রহমান। মাগুরা সরকারী বালক বিদ্যালয়(মডেল স্কুল) মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলে আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য যথাক্রমে রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, আওয়ামীলীগের সাধারন  সম্পাদক পংকজ কুমার কুন্ড, তথ্য গবেষনা সম্পাদক বাসুদেব কুন্ডু, মডেল স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

এরপর সকাল ১১টায় শহরের সৈয়দ আতর আলী পাঠাগার চত্বরে শুরু হয় জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণী অনুষ্ঠান্ এখানে জেলা প্রশাসক প্রধান অতিথি থেকে শিশুদের হাতে নতুন বই তুলে দেন।

এবছর জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ১৪ লক্ষ ৯১ হাজার ৩শত ৮ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। অপরদিকে প্রাশমিক পর্যায়ে ১৩ লক্ষ ৯ হাজার ৯শত ৪১ জন শিক্ষার্থীকে বই প্রদান করা হয়।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান বলেন, গণশিক্ষা কার্যক্রমে দেশের প্রথম বিকশিত জেলা মাগুরার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি কোচিং ব্যবসার পরিবর্তে স্কুলের পাঠদানে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: