স্বাগত ২০১৬

মাগুরানিউজ.কমঃ

mnচির নতুনের ডাকে এল ইংরেজি নতুন বছর। নতুন বছরের আগমনে বিশ্বজুড়ে আলাদা দ্যোতনার সৃষ্টি হয়। নতুন বছর উদযাপনের ঢেউ এখন বিশ্বজুড়ে।

সেই দিনপঞ্জিকার শেষ পাতাটি উল্টে গেল। জীর্ণ ঝরা পল্লবের মতো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ল ২০১৫ সাল। পাওয়া-না পাওয়ার আনন্দ-বেদনা ঠাঁই নিল স্মৃতির পাতায়।  শুরু হলো নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার ২০১৬।

মধ্যরাতে নতুন এ বছরকে স্বাগত জানানোর উৎসবের বাঁশি বেজে উঠল সবার প্রাণে। শুরু হলো নতুন প্রত্যাশার বছর। কিন্তু যে বছরটি হারিয়ে গেল জীবন থেকে, ক্যালেন্ডারের পাতা থেকে, তার সবই কি হারিয়ে যাবে? মুছে যাবে সব? না, সবকিছু মুঝে যায় না। ঘটনাবহুল ২০১৫ সালের ঘটনার রেশ টেনেই মানুষ এগিয়ে যাবে ২০১৬ সালের নতুন দিনে।

বিগত দিনের সব জরা পেছনে ফেলে নব নব আশা আর স্বপ্ন সঙ্গী করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বছরটিকে বরণ করে নিয়েছে বাংলাদেশ। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে পুরোপুরি পরাজিত করে, রুখে দিয়ে এ বছর এগিয়ে যাওয়ার কঠিন চ্যালেঞ্জ নেবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা কাটিয়ে সংবিধান ও গণতন্ত্র রক্ষার শপথ নেবে।

নববর্ষ উপলক্ষে মাগুরা নিউজের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: