মাগুরার খেজুর গুড়ে রসনা মেটে রাজধানীবাসীর।

মাগুরানিউজ.কমঃ

mnখেজুর রসের জন্য বিখ্যাত মাগুরার শালিখা উপজেলা। অন্যান্য উপজেলায়ও কমবেশি উৎপাদিত হচ্ছে খেজুর গুড়। তাই শীতের শুরুতেই খেজুরগাছ কাটার ধুম পড়েছে মাগুরাতে। ঢাকার সন্নিকটে হওয়ায় এখানের খেজুরের রস ও গুড়-ই রাজধানীর মানুষ সবার আগে পায়। আর রাজধানীতেও রয়েছে মাগুরার খেজুর গুড়ের বিশেষ কদর।

মাগুরার গাছিরা খেজুর রস জ্বাল দিয়ে ঝোলা, দানা ও পাটালি তিন প্রকারের গুড়-ই তৈরি করে। খেজুরের গুড় থেকে একসময় বাদামি চিনিও তৈরি করা হতো। যার স্বাদ ও ঘ্রাণ ছিল একেবারেই ভিন্ন। স্বাদের তৃপ্তিতে বাদামি চিনির জুড়ি নেই। এখন অবশ্যই সে চিনির কথা রূপকথার-ই গল্প।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরায় একসময় প্রচুর খেজুর গাছ ছিল। আর এসব খেজুরগাছের এক-তৃতীয়াংশই ছিল শালিখায়। তবে, ইটভাটার জ্বালানিতে খেজুরগাছ ব্যবহৃত হওয়ায় এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

শালিখা উপজেলার স্কুল শিক্ষক মহিম উদ্দিন জানান, পুরো মৌসুমজুড়ে চলবে রস, গুড়, পিঠা-পুলি আর ক্ষীর-পায়েস খাওয়া। বাজারে উঠেছে নতুন খেজুর গুড়। খেজুরের রস দিয়ে তৈরি এই গুড় অনেক মজার।

তিনি আরো জানান, ইতিমধ্যে পুরোদমে শুরু হয়েছে খেজুরগাছের রস খাওয়া ও গুড় বিক্রির ধুম। রাজধানী থেকেও অনেকে ছুটে আসছেন রস খাওয়ার জন্য। আবার রাজধানীতেও যাচ্ছে এখানের গুড় ও রস। জেলার প্রায় ৫ হাজার মানুষ রস সংগ্রহ ও এর সঙ্গে জড়িত। তবে, দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। পরিকল্পিতভাবে খেজুরগাছ না লাগালে একসময় খেজুর রসের অস্তিত্ব হয়তো বা খুঁজে পাওয়া কঠিন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: