শীতের সবজিতে ভরপুর মাগুরার বাজার।

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরার খুচরা বাজারগুলোতে বিভিন্ন রকমের সবজির দাম নিয়ে সন্তুষ্ট রয়েছেন ক্রেতারা। শীতের সবজিতে বাজারগুলোর চেহারা যেন পরিপূর্ণ।

সরবরাহ বেশি থাকায় প্রায় সব ধরনের শাক ও সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তবে ক্রেতারা মনে করছেন, এখন সবজির মৌসুম, তাই আরেকটু কম থাকতে পারত।

শুক্রবার মাগুরার বাজার ঘুরে দেখা গেছে, বছরের অন্যান্য সময়ের তুলনায় বাজারে সবজির প্রকার ও ভিন্নতা বেশি। প্রায় ১০ থেকে ১৫ রকমের মৌসুমী সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। এসব সবজির সরবরাহ ভাল থাকায় দামও নাগালের মধ্যে রয়েছে।

বিভিন্ন অঞ্চল থেকে শীতকালীন শাক-সবজি আসছে। বিক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে অধিকাংশ সবজির দামই অপরিবর্তিত রয়েছে। এ সময় রসুন ও ডালের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছিল রসুন ও ডালের দাম। কিছুটা বাড়তি ছিল পেঁয়াজ ও আদার দাম। কিন্তু গত কয়েকদিনে এসব পণ্যের দামও কিছুটা কমেছে।

এমনকি বৃহস্পতিবার ও শুক্রবার সকালের মধ্যে সব ধরনের সবজির দাম একই রকম দেখা গেছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: