শুধুই বোঝা!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন- 

বিনোদপুরের কৃষক রফিক অভিযোগ করেন, বাজারে ন্যায্যমূল্য না পেয়ে অনেক কৃষকই পাট বিক্রি করতে এসেও তা ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। একই অভিযোগ করেন এলাকার অধিকাংশ কৃষক। তারা জানান, প্রতি মণ পাটে তাদের ৩০০-৪০০ টাকা লোকসান হচ্ছে।

বর্তমানে সরকারিভাবে প্রতি মণ পাটের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮০ থেকে ১ হাজার ৯৩০ টাকা। কিন্তু ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় পাট ক্রয় করছেন। এতে কৃষকের মণপ্রতি ২৮০-৪৮০ টাকা লোকসান হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, তাদের কাছ থেকে সরকারি জুট মিলগুলো মাত্র ২৫ শতাংশ পাট ক্রয় করে। বাকি ৭৫ শতাংশ পাট ক্রয় করে বেসরকারি জুট মিলগুলো। ফলে তাদের সরকারিভাবে নির্ধারিত ক্রয়মূল্যের পাশাপাশি বেসরকারি জুট মিলগুলোয় পাট সরবরাহের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। এছাড়া সরকারি মিলগুলোর কাছে ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকা বকেয়া রয়েছে। এর সঙ্গে আছে ব্যাংকঋণের বোঝা। ফলে সব মিলিয়ে ব্যবসায়ীরাও পাট ক্রয়ের ক্ষেত্রে সমস্যার মধ্যে রয়েছেন।

এ বছর  জেলায়  পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৩ হাজার ৫ শত ৯০হেক্টর জমিতে । গত বছর ভাল দাম পাওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪১ হাজার ১০হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: