মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার এ সংক্রান্ত আদেশের চিঠি উপজেলা নির্বাচন অফিসে পৌঁছেছে। আদেশ অনুযায়ী ৩১অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের চিঠির সূত্রে জানা গেছে, যে পর্যায় থেকে নির্বাচন স্থগীত করা হয়েছিল, সে পর্যায় থেকেই শুরু হবে। সেকারনে নতুন করে কারও নির্বাচনে প্রার্থী হওয়া ও প্রত্যাহারের সুযোগ থাকছে না।
উল্লেখ্য, মহম্মদপুর সদর ইউনিয়নে প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের ৮দিন পূর্বে মামলাজনিত কারণে নির্বাচন বন্ধ রাখা হয়।


