মাগুরানিউজ.কমঃ
অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য নিয়ে মাগুরায় একটি শিশুর জন্ম হয়েছে। রবিবার বিকেলে জেলার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের কৃষক বিশ্বজিত পাত্রের স্ত্রী পারুল মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে অস্বাভাবিক শিশুটির জন্ম দেন।
জাহান ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক মাসুদুল হক জানান, শিশুটির শরীরের কিছু অংশ প্রোজেরিয়া আক্রান্ত শিশুদের মতো দেখতে হলেও ঘন রোমশভর্তি পিঠ রয়েছে। তবে শিশু ও মায়ের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
শিশুটির বাবা বিশ্বজিত বলেন, আমার প্রথম সন্তানটির নাম অর্পনা। তার বয়স ৫ বছর। সে তার মায়ের মতো দেখতে সুন্দর। কিন্তু পুত্র সন্তানটি দেখতে আমার মতো হয়েছে। এতে আমার কোন দুঃখ নেই।
শিশুটির মামা নিখিল মণ্ডল জানান, পারুল ও বিশ্বজিৎ দম্পতির এটি দ্বিতীয় সন্তান। এর আগে তাদের একটি স্বাভাবিক কন্যা সন্তান রয়েছে।
মাগুরা সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. জয়ন্ত কুন্ডু জানান, ক্লিনিক থেকে শিশুটিকে সোমবার বিকেলে তার কাছে আনা হয়। শিশুটির চেহারা প্রোজেরিয়া নামে বিরল রোগে আক্রান্ত শিশুর মতো। এটি একটি জেনেটিক সমস্যা। তার বাবার চেহারাও বৃদ্ধের মতো।


