মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরে আজ শুধু মানুষ আর মানুষ। কৃঞ্চভক্তদের মিলনমেলা। পালিত হলো শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী। দুপুরে শহরের নতুন বাজার কালি বাড়ি থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের সাতদোহা আশ্রম মহাশ্মশান আশ্রম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ড. শ্রী বীরেন শিকদার এমপি। বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, কামরুন লায়লা জলি এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুসহ অন্যরা।


