মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদরের বেরইল পলিতা থেকে গীতা বিশ্বাস (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছেন। আজ দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি। কোনো হৃদয়বান ব্যক্তি ঐ মানসিক প্রতিবন্ধী নারীর খোঁজ পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ মানসিক প্রতিবন্ধী গীতা বিশ্বাসের বাবার নাম সুকুমার বিশ্বাস। বাড়ি বেরইল পলিতা ইউনিয়নের চেঙ্গারডাঙ্গা গ্রামে।
সন্ধানকারী মানসিক প্রতিবন্ধী গীতা বিশ্বাসের বড় ভাই সত্যরঞ্জন বিশ্বাস জানিয়েছেন, গতকাল বেলা ১২টা পর থেকে তারা গীতাকে খুঁজে পাচ্ছেন না। অপ্রকৃতস্থ গীতা এলাকারই এক ভ্যানে চড়ে কিছুদুর গিয়ে আবার নেমে পড়েন এ পর্যন্ত তারা জানতে পেড়েছেন ঐ ভ্যানের যাত্রী ও চালকের কাছে।
ইতিমধ্যেই স্থানীয় পুলিশ ও ইউপি চেয়ারম্যানকেও জানানো হয়েছে এবং মাইকিংও করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিখোঁজের সময় মানসিক প্রতিবন্ধী গীতা বিশ্বাসের পড়নে পুরাতন লাল পাড় ছাপা শাড়ি ছিল। হাতে ৪টি লাল রঙের পলা। ঠিকমতো কথা বলতে পারেনা । উচ্চতা ৫ ফুটের কিছু বেশি।
সন্ধানপ্রার্থী মানসিক প্রতিবন্ধী গীতা বিশ্বাসের বড় ভাই সত্যরঞ্জন বিশ্বাস মোবাইল নং 01746 376794 নাম্বারে সন্ধান জানাতে সহযোগীতা কামনা করেছেন।
এদিকে এ ঘটনায় দরিদ্র ঐ ভ্যান চালক হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার।


