মাগুরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, গুরুতর আহত মা।

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

মাগুরায় আজ সকালে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস (৩৫) ও তার শিশু কন্যা তৃষা বিশ্বাস (৬) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই এনজিও কর্মকর্তার স্ত্রী তৃপ্তি রাণী বিশ্বাস (৩০)।

আজ বৃহস্পতিবার সকালে মাগুরার শালিখার আড়পাড়া কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ অনুযায়ী জানাগেছে যশোরের নাভারন থেকে এনজিও কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস স্ত্রী তৃপ্তি ও শিশু কন্যা তৃষাকে নিয়ে  মটরসাইকেলযোগে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে আড়পাড়া কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এনজিও কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস ঘটনা স্থলে নিহত হন এবং শিশু কন্যা তৃষাকে মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসাপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় মা তৃপ্তি দাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সঞ্জয় বিশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুলবাড়িয়া গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে। লাশের ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শালিখা থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: