মাগুরানিউজ.কমঃ
টি২০ ক্রিকেটে তিনি রাজপুত্র। মাঠে নামলেই তার ব্যাটে উঠে ঝড়। বোলারদের পিটিয়ে করেন ছাতু। বল মুহূর্মুহ আছড়ে পড়ে গ্যালারিতে। নাম তার ক্রিস গেইল। টি২০ ক্রিকেটে বিধ্সংসী এক ব্যাটসম্যান। নতুন করে তার ভয়াবহ রূপ দেখল গোটা বিশ্ব। সোমবার বিগব্যাশে ব্যাট হাতে খেললেন বিস্ময়কর এক টর্নেডো ইনিংস। মাত্র ১২ বলে করলেন হাফ সেঞ্চুরি। এক অর্থে যুবরাজের রেকর্ডে ভাগ বসালেন তিনি। যদিও যুবরাজ ১২ বলে ফিফটি করেছিলেন আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে। গেইল করলেন ঘরোয়া টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে।


