মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভূমি জোনিং খসড়া ম্যাপ যাচাইকরণ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোঃ কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালা চাঁদ সিংহ, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের ফিসারিজ স্পেশালিস্ট ও টিম লিডার মোঃ আবদুস সাত্তার।
গতকাল রবিবার কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জিআইএস এন্ড আরএস স্পেশালিস্ট মাহবুবুর রহমান। উপজেলা সহকারী মৎস্য অফিসার ফারুক মহালদারের পরিচালনায় কর্মশালায় মাগুরা-১ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারি, ভাইস-চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা জাতীয় ভূমি জোনিং প্রকল্প পরিচিতি এবং উপজেলার বর্তমান ভূমি ব্যবহার সম্পর্কিত তথ্যাদি, সম্ভাবনা ও খসড়া ভূমি জোনিং ম্যাপ উপস্থাপন করেন।


