মাগুরায় মরহুম এ্যাড. নান্না সাহেবের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরা জেলা আইনজীবি সমিতির দীর্ঘদিনের সভাপতি- সাধারণ সম্পাদক ও মাগুরা পৌর আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মরহুম এ্যাড. রফিকুল আকবর নান্না সাহেবের ১০ মৃত্যুবার্ষিকী আজ দিনব্যাপী মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

এ উপলক্ষে এ্যাড. রফিকুল আকবর ফাউন্ডেশন সকালে জেলা আইনজীবি সমিতি ভবন থেকে র‌্যালী বের করে। 

মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মজিদ, নব-নির্বাচিত সভাপতি এ্যাড.আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড.সাজেদুর রহমান সংগ্রাম, এপিপি এ্যাড.রতন কুমার মিত্র, এ্যাড.হাসান সিরাজ সুজা, মরহুমের পুত্র এ্যাড. মাহবুবর আকবর কল্লোলসহ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ র‌্যালীতে নেতৃত্বে দেন। পরে তারা শহরের ভায়নার মোড় গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন। পরে আইনজীবি সমিতি ভবনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

বিকালে নোমানি ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা ও স্মরন সভা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: