শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, ভ্যান চালক আহত

মহসিন মোল্যা, ‘বিশেষ প্রতিবেদক-

 

শ্রীপুরে মাইক্রো ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষক ছাবিনগর গ্রামের মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। এবং এ ঘটনায় ভ্যান চালক মোতাহার মণ্ডল (৫৫) মারাত্মক আহত হয়েছে৷ বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে স্কুল শিক্ষক মো. হাফিজুর রহমান ভ্যান চালক মোতাহার মণ্ডলের ভ্যানে লাঙ্গলবাঁধ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় বিপরিতগামী একটি মাইক্রো যার নাম্বার ঢাকা মেট্রো গ- ২৪-৭৭৮৫ ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোটি রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় স্কুল শিক্ষক হাফিজুর রহমান ও ভ্যান চালক মোতাহার মণ্ডল মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় স্কুল শিক্ষক হাফিজুর রহমানের মৃত্যু হয়। নিহত ওই শিক্ষক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরাজী বিভাগের সহকারী শিক্ষক।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোটি থানা হেফাজতে আনা হয়েছে। এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: