শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার দাবি করেছে, পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ দুইজন আসামীকে গ্রেফতার করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিখালী গ্রামের বাসিন্দা জেসমিন খাতুন (৭০) স্বামীর বাড়িতে বসবাস করতেন। তিনি দুই কন্যা সন্তানের জননী। দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানা গেছে।
নিহতের ভাই মো. বাদশা খন্দকার জানান, গত ২৬ মার্চ রাতে খাবার শেষে নিজ ঘরে অবস্থানকালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে জেসমিন খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় একাধিক ব্যক্তি তাকে ধরে রাখে এবং মুখ চেপে ধরে হত্যাকাণ্ড সংঘটিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে মরদেহ ঘরের বারান্দায় ফেলে রাখা হয়।
পরদিন সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। অভিযোগকারীর দাবি, ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।
এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। দ্রুত অন্যান্য আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং ইতিমধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: