শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কেটে দলটির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে দলটির নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. আলিনুর মোল্লা, সহ-সভাপতি ফারুক হোসেন, শফিকুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শাওন বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো. শফিউল্লাহ কর্ণেল, শ্রীপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব মোল্লা, দ্বারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য হামিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলিনূর মোল্লা বলেন, স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: