মাগুরানিউজ.কমঃ
যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুকের বাসার সামনে ককটেল বিস্ফোরনের ঘটনায় মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।সোমবার দুপুরে শহীদ মিনার থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে শহীদ রওশন মাকেট চত্বরে এসে শেষ হয়।
সেখানে বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকোর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শেখ ফরিদুজ্জামান ও বশীর খাঁন প্রমুখ।


