গর্ভস্থ শিশুর শরীরে সফল অস্ত্রোপচার

মাগুরানিউজ.কমঃ 

HASYAY20141103155808

চিকিৎসা ক্ষেত্রে ভারত যে অনেক দূর এগিয়েছে তা আর একবার প্রমাণ করলেন দেশটির চিকিৎসকরা। গর্ভস্থ শিশুর শরীরে সফল অস্ত্রোপ্রচার করে তারই প্রমাণ দিলেন হায়দরাবাদের বানজারা হিলসের কেয়ার হাসপাতালের ডাক্তাররা। 

সংবাদে জানা যায়, এক নারীর গর্ভে থাকা সন্তানের হার্টের ৯০ শতাংশ ব্লক। যার ফলে দূষিত রক্তের সঙ্গে মিশে যাচ্ছে বিশুদ্ধ রক্ত। গর্ভেই তার মৃত্যু হবে অথবা জন্মের পর জটিলতা ভরা জীবন নিয়ে মাত্র কয়েকবছর বাঁচবে ওই নবজাতক।

বিষয়টি জানার পর গর্ভবর্তী ওই নারী চিকিৎসকের শরানপন্ন হন। এই পরিস্থিতিতে নারীর চিকিৎসার হাল ধরেন বানজারা হিলসের কেয়ার হাসপাতালের চিকিৎসক কে এন নাগেশ্বর রাও। তিনি ও তার আট জনের বিশেষজ্ঞ দল গত ২৩ অক্টোবর ১৫০ মিনিটের এই বিরল অস্ত্রপচার করেন।

কার্ডিওলজি, অবস্টেট্রিকস, গায়নকোলজি ও পেডিয়াট্রিক বিভাগের মোট ২২ জনের দল এই সাফল্যের সৈনিক।

তবে সবচেয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন অন্তসত্ত্বা এম সিরিশা নিজে। বিজ্ঞানের শিক্ষিকা তিনি। তার সম্মতিতে গর্ভবর্তী হওয়ার ২৫ সপ্তাহ মাথায় প্রথমবার অস্ত্রোপচারের চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় ২৭ সপ্তাহের মাথায় দ্বিতীয় চেষ্টায় সফল হ চিকিংসকরা।
কে এন নাগেশ্বর জানান, ‘অস্ত্রোপচারে এখন মাত্র ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ৪০ শতাংশ হবে শিশুর জন্মের পর। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আলো করে পৃথিবীতে আসতে চলেছে এম সিরিশার সন্তান।’

সাফল্যে উচ্ছ্বসিত নাগেশ্বর বলেন, ‘এই ধরণের যুগান্তকারী অস্ত্রোপচার করার জন্য আমি গত ১০ বছর ধরে অপেক্ষা করছিলাম। বছর তিনেক আগে একবার চেষ্টা করা হলেও আমরা ব্যর্থ হয়েছিলাম। শিশুটি মারা গিয়েছিল। কিন্তু এবার সুস্থ শিশুর জন্ম দেবেন মা।’ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরণের অস্ত্রোপচার হলেও ভারতে এই প্রথম। কেয়ার হাসপাতালের তরফে জানা গিয়েছে এই চিকিৎসার খরচ আনুমানিক ৩ লাখ।

তথ্যসূত্র: জিনিউজ।

 

 

– See more at: https://www.risingbd.com/detailsnews.php?nssl=74777#sthash.3IjciqZ7.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: