মাগুরানিউজ.কমঃ
সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরার সঙ্গে র্যাম্পে হাঁটলেন। পন্ডস নিবেদিত ‘দ্য লাস্ট্রাস রানওয়ে’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেন শিশির। শুক্রবার রাতে হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান ৪১ বছর বয়সি মালাইকা। প্রায় চার ঘণ্টার অনুষ্ঠান শেষে রাতেই ঢাকা ত্যাগ করেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশির পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবারই প্রথম র্যাম্পে হাঁটেন তিনি। ফ্যাশন শোতে ডিজাইনার পুরবী যোশীর নকশা করা পোশাক পরেন সাকিবপত্নী। শো স্টপার হিসেবেও দেখা যায় তাকে।
তবে দুর্ভাগ্য সাকিবের! প্রথমবারের মতো স্ত্রী মডেল হিসেবে র্যাম্পে হাঁটলেন, অথচ সামনে থেকে দেখার সুযোগটি হলো না তার! শিশির যখন র্যাম্পে, তখন সাকিব বাংলাদেশকে ম্যাচ জেতাতে ব্যস্ত।


