মাগুরানিউজ.কমঃ
২০০৬ সালে অভিষেকের পর থেকেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন সাকিব। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক সাকিব। শুক্রবার নতুন আরেকটি রেকর্ডও গড়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে সফল সাকিব। সেই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে।জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের উইকেট-সংখ্যা ৬০।
৩১ ম্যাচে ৫৯ উইকেট নিয়ে এত দিন এই রেকর্ড ধরে রেখেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুরালিধরন। মুরালিধরনের পর এই তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে আব্দুর রাজ্জাক (৫৬) ও মাশরাফি বিন মুর্তজা (৫৩)। ৪৫ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন পেসার অজিত আগারকার।


