অন্যতম সেরা স্মার্টফোন ‘ওয়ান প্লাস ওয়ান’ কেনার সুযোগ

মাগুরানিউজ.কমঃ 

OnePlus-1417259584

চীনের ওয়ান প্লাস ব্র্যান্ডের আকর্ষণীয় ও স্বল্প দামের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘ওয়ান প্লাস ওয়ান’ এতদিন সহজে কেনার কোনো সুযোগ ছিল না। কম দামের পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় ফিচারের কারণে বিশ্বব্যাপী এই স্মার্টফোনটি অনেকেরই কাঙ্ক্ষিত হলেও, তা টাকা দিয়ে সরাসরি কেনার সুবিধা ছিল না।  

এতদিন ওয়ান প্লাসের কোনো ব্যবহারকারীর সুপারিশের ভিত্তিতে আরেক জন কেনার সুযোগ পেত। তবে এবার প্রথমবারের মতো ব্লাক ফ্রাইডে স্পেশাল উপলক্ষে ২৮ নভেম্বর থেকে ৩ দিনের জন্য এই ফোনটি বিশ্বব্যাপী সর্বসাধারণের জন্য কেনার সুবিধা উন্মুক্ত করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।  

ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এক খবরে জানিয়েছে, ওয়ান প্লাস ওয়ান স্মার্টফোনটির নিয়ে ব্যবহারকারীর বিপুল আগ্রহের কারণ হচ্ছে, বাজারের সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফিচারের সঙ্গে তুলনা করলে ওয়ান প্লাস ওয়ান স্মার্টফোনটির ফিচার অনেক কম দামে পাচ্ছে ক্রেতারা।  

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বাজারের সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো একই ফিচার ওয়ান প্লাস ব্র্যান্ড তাদের স্মার্টফোনে অনেক কম দামে দিতে পারছে, কারণ প্রতিষ্ঠানটি মার্কেটিংয়ে খুব বেশি অর্থ ব্যয় করে না এবং স্মার্টফোনগুলো সবসময়ই অনলাইনের মাধ্যমে বিক্রি করে।  

ওয়ান প্লাস ওয়ান স্মার্টফোনটির ১৬ জিবি মডেলের মূল্য ৩০০ ডলার ও ৬৪ জিবি মডেলের মূল্য ৩৫০ ডলার। বিস্তারিত ফিচার এবং কেনার জন্য রেজিস্ট্রেশন করা যাবে https://oneplus.net/one ঠিকানা থেকে। রেজিস্ট্র্রেশনের পর প্রতিষ্ঠানটি সুবিধাজনক উপায়ে স্মার্টফোনটি সরবরাহ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: