রেকর্ড গড়লো বিশ্বকাপের ফাইনাল

মাগুরানিউজ.কমঃ 

209801

মেলবোর্নে অনুষ্ঠিত নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক। তাসমান সাগর পাড়ি দিয়ে হাজার হাজার দর্শক নিউজিল্যান্ড থেকে এসেছে অস্ট্রেলিয়ায়। আর স্বাগতিক অস্ট্রেলিয়ার দর্শক তো ছিলই। সব মিলিয়ে রেকর্ড গড়েছে মেলবোর্নের ফাইনাল।

কী সেই রেকর্ড? মেলবোর্নের গ্যালারিতে উপস্থিত জনতা আজ পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি দেখার জন্য গ্যালারিতে উপস্থিত হয়েছিল ৯৩ হাজার ১৩জন দর্শক। যা শুধুমাত্র বিশ্বকাপেই নয়, ক্রিকেট ইতিহাসেই রেকর্ড। এর আগে বিশ্বকাপের কোন ম্যাচ দেখার জন্য সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল ৮৭ হাজার ১৮২জন। এছাড়া কোন ওয়ানডে ম্যাচ দেখার জন্য রেকর্ড ছিল ৯১ হাজার ১১২জন। ২০১৩ সালের অ্যাসেজ চলাকালীন এমসিজিতেই এত পরিমান দর্শকের উপস্থিতি ঘটেছিল।

শুধু ফাইনালে দর্শক উপস্থিতিই নয়, ৬ সপ্তাহ ধরে চলা এই বিশ্বকাপে টিভি দর্শকের পরিমান এক বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। এছাড়া ফাইনালসহ ৪৯টি ম্যাচ দেখার জন্য গ্যালারিতে উপস্থিত হয়েছিল ১০ লাখ ১৬ হাজার ৪২১জন দর্শক।

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী জন হার্নডেন বলেন, ‘২০১২ সালে যখন বিশ্বকাপ ফাইনালের জন্য এমসিজিকে নির্ধারণ করা হয়, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রেকর্ড পরিমান দর্শকের উপস্থিতি ঘটাবো। আমাদের আশা অনুযায়ী দর্শকরা সেভাবে সাড়া দিয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: