উৎসব মূখর মাগুরার গড়াই নদীর চর, বাসন্তি পূজার আজ দশমী

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui4tu8_4267031593851699161_n

ঢাকের বাদ্য, শাখ-শঙ্খ, উলুধ্বনি আর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মাগুরায় পাঁচদিনব্যাপী বাসন্তী পূজা উৎসব উদযাপিত হচ্ছে। মধুমতি নদীর মাঝে জেগে ওঠা চরে মাগুরার মাঝাইল মান্দারতলা এলাকার সনাতন মালো সম্প্রদায়ের আয়োজনে গত ২৫ মার্চ থেকে এই উৎসব শুরু হয়। আগামীকাল সোমবার উৎসব শেষ হবে।

শহরের রঘুনাথ বাজার কালীমন্দিরের পুরোহিত শ্রী সনজিৎ চক্রবর্তী জানান, চৈত্র মাসের শুল্কপক্ষের ষষ্ঠী তিথি থেকে বাসন্তী পূজা শুরু হয়েছে। চলবে দশমী তিথি পর্যন্ত।

11034211_16192003416452ui48_trr4267031593851699161_n

পূজা উপলক্ষে একটি মেলাও আয়োজিত হয়েছে। এতে রকমারি পণ্য, প্রতিমা, আলোকসজ্জা, গেট, নদীর মাঝে তৈরি করা পূজার মঞ্চ ও কাঠের সেতু দেখতে প্রতিদিন হাজারো নারী-পুরুষ ভিড় করছে।

সনাতন হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এ বাসন্তী পূজা। বাসন্তী পূজাকে দ্বিতীয় দুর্গাপূজা হিসেবেও অভিহিত করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। মা দুর্গাকে বসন্তকালে পূজা করার কারণে এই নামকরণ। 

11034211_16192003416452ui4tu8_4267031593851699161_n

কথিত আছে, পুরাকালের রাজা যশরথ তাঁর হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন। সেই থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অশুভ শক্তিকে পরাভূত করতে বসন্তকালে এ পূজা করে আসছে।    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: