মাগুরার মহম্মদপুরে ওসি’র অপসারণের দাবীতে মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ 

magura-001 (1)

টাকার বিনিময়ে রকিব নামে হত্যা মামলার এজাহারভুক্ত আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমানের অপসারণের দাবীতে আজ রোববার দুপুরে বাদী পক্ষের লোকজন উপজেলায় সদর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা ওসি’র অপসারণ দাবীতে বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড বহন করেন।

মহম্মদপুরের দীঘা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ও মামলার বাদী মাজেদ শেখ জানান- চলতি বছর ১৪ ফেব্রুয়ারী মহম্মদপুর উপজেলার ভাটরা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দু’দল গ্রামবাসীর সংর্ঘ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আজাদ শেখ (৩৫) নামে এক গ্রামবাসী নিহত হয় । এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামী ভাটরা গ্রামের আসাদ জমাদ্দারের ছেলে রকিব পাশ্ববর্তী কুমরুল মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পুলিশের খাতায় সে পলাতক।

শনিবার বেলা ১ টার দিকে এসএসসির শারিরীক শিক্ষা বিষয়ের পরীক্ষা শেষে সদরের বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে রকিবুলকে আটক করে মহম্মদপুর থানা পুলিশ।  বেলা ৪ টার দিকে রকিবকে ছেড়ে দেয় পুলিশ।

মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান বলেন, ছেলেটির বয়স বিবেচনায় তাকে গতকালের মত ছেড়ে দেয়া হয়েছিল। তবে তাকে আজ আটক করে কোর্টে পাঠানো হবে। তবে ঘুষ নিয়ে আসামী ছেড়ে দেয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: