যশোরে দর্শকের ঢলে প্রাণবন্ত ফুটবল

মাগুরানিউজ.কমঃ 

images (4)

যশোরে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কার কেউ জিততে না পারলেও জয় হয়েছে ফুটবলের। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতার এ ম্যাচ প্রাণভরে উপভোগ করেছে যশোরের প্রায় অর্ধলাখ দর্শক।   বিজয়ের উল্লাস নিয়ে ঘরে ফিরতে না পারলেও তারা ফুটবলে মুগ্ধ হয়েই মাঠ ছেড়েছেন। শুক্রবার বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের শ্রীলঙ্কা ও বাংলাদেশের এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

দুই ম্যাচের বাংলাদেশ-শ্রীলঙ্কার আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের প্রথমটিতে শুক্রবার বিকেলে যশোর শামস-উল-হুদা মুখোমুখি হয় বাঘ-সিংহরা। প্রথমার্ধের ১৫ মিনিটে জাহিদ হাসান এমিলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মামুনুলরা। ১৩ মিনিট পরেই শ্রীলঙ্কার সহ অধিনায়ক এন রোশান দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল পরিশোধ করেন। এই দুই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। যদিও বাংলাদেশের একের পর এক আক্রমনের ঢেউ আছড়ে পড়েছে শ্রীলঙ্কার রক্ষণভাগে।

বিকেল ৩টা ২৫ মিনিটে রেফারি তৈয়ব হাসানের বাঁশিতে যেন অপেক্ষার প্রহর শেষ হয় যশোরের হাজার হাজার দর্শকের। তুমুল উল্লাস, ঢোল তবলা আর বাদ্যযন্ত্রের সুর মুর্ছনার মধ্যে দিয়ে ম্যাচ শুরু হয়।

এর আগে দুপুরে ম্যাচের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার। এর আগে স্টেডিয়ামে বর্ণাঢ্য ডিসপ্লেতে যশোরের কৃষ্টি কালচার ও ঐতিহ্যকে তুলে ধরা হয়।

আর সকাল থেকে হাজারো দর্শকের স্রোত ছিল যশোর শামস উল হুদা স্টেডিয়ামমুখি। যেন শহরের সব পথ এসে মিশেছে স্টেডিয়ামে। গ্যালারি উপচে দর্শকদের ঢেউ মাঠে এসে পৌঁছালে প্রায় ৩০ হাজার দর্শক ঠাঁই পায় মাঠে। আর এর বাইরে রাস্তায় ছিল আরও ২০ হাজার দর্শক। বর্ণিল সাজে বাদ্যযন্ত্র নিয়ে তারা উৎসব আয়োজনে এ খেলা উপভোগ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: