দলের সাধারণ সদস্যপদও হারালেন লতিফ সিদ্দিকী

মাগুরানিউজ.কমঃ 

0,,17967219_303,00

লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।  শুক্রবার রাত ৯টার দিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ হারানোর পর এবার দলের সাধারণ সদস্যপদও হারালেন আব্দুল লতিফ সিদ্দিকী।

শুক্রবার গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া সরকার পতনের আন্দোলনের ডাক দিচ্ছেন। অথচ নিজের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তা তিনি টের পাচ্ছেন না।

হজ, মহানবী (সা.) ও তাবলীগ জামাত নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতি দেয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

এরপর কেন তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হবে না- সে ব্যাপারে জবাব চেয়ে নোটিশ দেয়া হয়। তিনি জবাব দেয়া হলেও তার জবাব সন্তোষজনক নয় বলে জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। বৈঠকে তার দেওয়া জবাব নিয়ে অলোচনার পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: