মিস হিটলার ২০১৪

মাগুরানিউজ.কমঃ 

download (4)

অ্যাডলফ হিটলারের অনুসারী এখনো আছে? এ প্রশ্ন অবান্তর নয়। জানা গেছে, হিটলারের অনুসারী, হিটলারকে পছন্দ করেন- এমন তরুণীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘মিস হিটলার ২০১৪’ সুন্দরী প্রতিযোগিতা।

রাশিয়ায় ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ‘ভিতাকতে’-এর অ্যাডলফ হিটলার নামক একটি ফ্যান পেজ আছে। ওই পেজে হিটলারের অনুসারীরা সদস্য। সেখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে মিস হিটলার প্রতিযোগিতার। প্রতিযোগীদের কাছ থেকে চাওয়া হয়েছে আবেদনময়ী সেলফি। এই সেলফি দেখে নির্বাচন করা হবে মিস হিটলারকে।

এই প্রতিযোগিতার আরেক শিরোনাম আছে। তা হলো- মিস অস্টল্যান্ড। কেন মিস অস্টল্যান্ড? অস্টল্যান্ড হলো সেই জায়গা যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ১ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছি। অর্থাৎ এই প্রতিযোগিতার অন্তর্নিহিত অর্থ ভেদ করলে দাঁড়ায়, ইহুদিকে ঘৃণা করেন এবং হিটলারকে ভালোবাসেন, এমন সব নারীরা অংশ নিতে পারবেন এতে।

বিশ্বে এখনো নাৎসি বাহিনীর সদস্যের বিচার চলছে। প্রকাশ্যে আসতে পারেন না কোনো নাৎসিপন্থি। এর মধ্যে সেই নাৎসি আদর্শকে প্রচার করতে মিস হিটলার প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে বিস্ময় সৃষ্টি করে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে খবর প্রচার করছে। প্রথমে কৌতুক হিসেবে এটিকে উড়িয়ে দেওয়া হলেও পরে জানা গেছে, মিস হিটলার প্রতিযোগিতা একটি সংগঠিত পদক্ষেপ।

আরো যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তা হলো- এই প্রতিযোগিতায় অংশগ্রহণ পাওয়া যাচ্ছে তো। খবরে বলা হয়েছে, প্রায় ৭ হাজার প্রতিযোগী এরই মধ্যে মিস হিটলার হতে আগ্রহ প্রকাশ করে সেলফি পাঠিয়েছেন। এ থেকে স্পষ্ট, হিটলারের অনুসারী এখনো আছে।

তবে প্রতিযোগিতার ফলাফল কবে ঘোষণা করা হবে, তা জানা যায়নি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, অ্যাডিকটিং ইনফো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: