মাগুরায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম

মাগুরানিউজ.কমঃ 

magura2014

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাবিয়া সুলতানা (২০) নামের এক কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করেছে আশিক মোল্যা নামের এক বখাটে। সোমবার বিকেল পৌনে তিনটার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই ছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাবিয়া  সুলতানা ডুমুরশিয়া গ্রামের আতর আলীর মেয়ে। তিনি আলোকদিয়া অমরেশ বসু কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।

মাবিয়ার বাবা জানান,  পাশ্ববর্তী  আড়পাড়া গ্রামের সাইদ মোল্যার ছেলে  আশিক (২৫) দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছে। ঘটনার সময় বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আশিক তার পথরোধ করে বিয়ের প্রস্তাব দেয়। এ নিয়ে  দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আশিক ধারালো অস্ত্র দিয়ে মাবিয়াকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ক্ষত রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাবিয়া এ প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাহাবুর রহমান বলেন, মাবিয়া গুরতর জখম হয়েছেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত হলেও সুস্থ হতে আরও সময় লাগবে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান বিষয়টি জানার পর, খতিয়ে দেখার আশ্বাস দেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: