আগামী ১০ নভেম্বর থেকে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জাতীয় অনুর্ধ্ব-১৮ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে যশোরে খুলনার মোকাবেলা করবে ঝিনাইদহ জেলা দল। যশোর ভেন্যুতে এই দুটি দল ছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা দল খেলবে।
এবার খুলনা বিভাগের দুটি ভেনুতে অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হবে। যশোর ছাড়াও খুলনার শেখ নাসের স্টেডিয়ামে খেলবে যশোর, মাগুরা, সাতক্ষীরা, ও বাগেরহাট জেলা দল।
প্রথম দিনে খুলনায় খেলবে যশোর জেলা বনাম মাগুরা জেলা।
এই খেলা উপলক্ষে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে পিচ তৈরির কাজ চলছে বলে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদ সূত্রে জানানো হয়েছে।


