মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহাগ আলী। সে মাগুরার মহম্মদপুর আমিনুর রহমান কলেজ ছাত্রলীগের সহসভাপতি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজু ও গাজী নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। হরেকৃষ্ণপুর বালিকা বিদ্যালয়ে নৃত্য প্রতিযোগিতায় ছাত্রীদের ছবি তোলা নিয়ে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


