রোববারের পরীক্ষা শনিবার, মঙ্গলবারেরটা ৬ মার্চ

মাগুরানিউজ.কমঃ 

সএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকাল রোববার এবং আগামী ২৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে জরুরি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ঘোষণা দেন।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামীকালের পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি শনিবার। ওই দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা হবে। ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ৬ মার্চ শুক্রবার। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের ছেলেমেয়েদের হিংস্রতার মুখে ঠেলে দিতে পারি না। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।’ মন্ত্রী আশা করেন, আগামী পরীক্ষাগুলো আগের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: