বিশ্বকাপে শোনা যাবে বাংলায় কমেন্ট্রি

মাগুরানিউজ.কমঃ 

Sourav-Ganguly-commentator-for-England-Vs-India-series-655x330

সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্বকাপ ক্রিকেটেও এবার বাংলায় ধারাভাষ্যের ব্যবস্থা করার কথা ভাবছেন সংগঠকরা৷ বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বের দায়িত্বে রয়েছে স্টার৷ তাদের চ্যানেল স্টার জলসা মুভিজে ব্রাজিল বিশ্বকাপ চলাকালীন বাংলায় কমেন্ট্রির ব্যবস্থা করা হয়েছিল৷ পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্যান্য রাজ্যেও যা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল৷ সেকথা মাথায় রেখেই এবার ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিতে চলেছে স্টার৷ সৌরভ গঙ্গোপাধ্যায়-কে দিয়ে প্রাথমিকভাবে বাংলায় কমেন্ট্রি করানোর কথা চিন্তাভাবনা করা হলেও সেই পরিকল্পনা প্রথমেই ভেস্তে গিয়েছে৷ কারণ বিশ্বকাপে ইংরেজি ও হিন্দি ধারাভাষ্য দিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে থাকবেন সৌরভ৷ তখন বাংলায় কমেন্ট্রি করা তাঁর পক্ষে সম্ভব নয়৷ তাই আপাতত ‘দাদা’-কে বাদ দিয়েই বাংলা ধারাভাষ্যকারদের একটা প্রাথমিক তালিকা বানানো হয়েছে৷ সেখানে রয়েছে রণদেব বসু, দেবাং গান্ধী এবং শরদিন্দু মুখোপাধ্যায়ের মতো বাংলার প্রাক্তন ক্রিকেটারদের নাম৷শুধু বাংলা নয়, ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষাতেও বিশ্বকাপের সময় টিভিতে কমেন্ট্রির ব্যবস্থা করছে স্টার৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: