মাগুরানিউজ.কমঃ
প্রযুক্তপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে গুগল। ‘গুগল গ্লাস’ উৎপাদন বন্ধ করে দেয়া হলেও নতুন করে এটি নিয়ে আবার ভাবছে তারা। সম্প্রতি গুগল করপোরেশনের এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
নতুন যে আপগ্রেড ভার্সন বাজারে আসবে সেটির নাম রাখা হয়েছে ‘গুগল গ্লাস -২’। ‘গুগল গ্লাস -২’ যে গুগল গ্লাসের চেয়ে আরও প্রযুক্তিবহুল হবে সাথে সাথে এ কথাও জানিয়েছে গুগল।
তবে ওয়াল স্ট্রিট-এর প্রতিবেদনে গুগল গ্লাসের নতুন ভার্সনে ব্যবহৃত কোন প্রযুক্তি থাকছে সে সম্বন্ধে কোনো আভাস দেয়া হয়নি।
এছাড়া এক্সপ্লোরার সার্ভিস বন্ধ করে দেয়ার পরেও নতুন করে গুগল গ্লাসের এ জনপ্রিয় সার্ভিসটি আবার বাজারে নিয়ে আসতে চাচ্ছে গুগল।
উল্লেখ্য, এ বছর ১৯ জানুয়ারি গুগল গ্লাস বিক্রি বন্ধ করে দেয় গুগল। এবং এর পরপরই গুগল গ্লাসের এক্সপ্লোরার সার্ভিসটিও বন্ধ করে দেয়ার কথা জানায় তারা।


